ফুলবাড়িতে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০৭
নবম শ্রেণীতে সাধারণ ও উচ্চতর গণিতে সৃজনশীল বাতিলের দাবিতে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়িতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণীতে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী। এ সময় ফুলবাড়ি-দিনাজপুর-বগুড়া সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবির সমর্থনে বক্তব্য রাখেন নুহুল নাজিউল হুদা লফি, আতিফ অনিক, মাহামুদ আল মুরসালিন, তাসমিম আক্তার তিনা, তনু আক্তার প্রমুখ। আতিফ অনিক, মাহামুদ আল মুরসালিন, তাসমিম আক্তার তিনা ও তনু আক্তার বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে গণিতে সৃজনশীল না থাকায় তাদের পক্ষে হঠাত্ করে এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে গণিত পরীক্ষা দিতে গেলে ফলাফলে বিপর্যয় ঘটবে।