ফুলপুরে পিস্তলসহ ২ সন্ত্রাসী আটক

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০৭
গতকাল শুক্রবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের দর্জি পয়ারী গ্রাম থেকে একটি নাইম এম এম পিস্তল ও দুই রাউণ্ড গুলিসহ দুই পাহাড়ী সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। এসময় এক কলেজ ছাত্র গুলিবিদ্ধ হয়। জানাযায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে সাহাপুরে সন্দেহ জনকভাবে দুই যুবক ঘুরা-ফেরা করার সময় এলাকাবাসি তাদের ধাওয়া দিলে তারা গুলি করতে করতে পালাতে থাকে। এসময় সন্ত্রাসীদের সামনে পড়ে গেলে সাহাপুর গ্রামের আঃ আহাদের পুত্র ও ফুলপুর ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী উজ্জ্বলের (২০) বাম পায়ে গুলি করে তারা। আটককৃতরা হল হালুয়াঘাট উপজেলার আইনাতলী গ্রামের আঃ খালেকের পুত্র আঃ মালেক(২৫) ও নালিতাবাড়ি উপজেলার আশিষ চন্দ্র কোচের পুত্র রুকনাথ (২২)।