সৈয়দপুরে জুয়েলারি ব্যবসায় চরম দুর্দিন

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০৭
দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায় সৈয়দপুরে জুয়েলারি ব্যবসায় মন্দা বিরাজ করছে। জেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্রী সুকুমার রায় কর্মকার ও সাধারণ সম্পাদক আরমান হোসেন বাদশা বলেন, করিগররা ন্যায্য মজুরী না পেয়ে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। ব্যবসা ছেড়ে দিয়েছে অনেক মালিক। একদিকে দাম বৃদ্ধি অপর পাশে ক্রেতার অভাব। দোকান ভাড়া এবং জামানত সব মিলিয়ে আজ দিশেহারা স্বর্ণ ব্যবসায়ীরা।