যুবদলের ধামরাই থানা ও পৌর কমিটি (আংশিক) গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা যুবদলের আহবায়ক মোঃ নাজিমউদ্দিন নাজিম পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে ধামরাই থানা ও পৌর যুবদলের নবগঠিত কমিটি অনুমোদন করেছেন। নবগঠিত থানা যুবদলের সভাপতি মোঃ ওয়ালিদ খান ও সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমা। পৌর যুবদলের সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তালুকদার জাহিদ ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান ফার্দুন। বিপুল ভোটে নির্বাচিত সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমাকে সভাপতি মনোনীত না করে সাধারণ সম্পাদক করায় নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
