সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০৯
মেহেন্দিগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত বরিশাল অফিস \ মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে গেছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল। শুক্রবার ভোর ৫টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উপজেলা ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উজিরপুরে সোনালী ব্যাংক ম্যানেজারের বিদায় সংবর্ধনা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ উজিরপুর সোনালী ব্যাংক শাখা ম্যানেজার মোঃ জয়নাল আবেদীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সোনালী ব্যাংক ভবনে সদ্য যোগদানকারী ম্যানেজার এ.কে.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ সোহরাব হোসেন। রানীশংকৈল হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন রানীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত ৪ জন সদস্য হলেন আখতারুল ইসলাম দুলাল, শহিদুল ইসলাম, আর এম বাবুল হোসেন এবং খন্দকার আব্দুল হাই। বদরগঞ্জে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের অভিযোগ বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের বদরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষক কর্তৃক দশম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার নারী-পুরুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। ভয়ে ধর্ষক গা ঢাকা দিয়েছে। বৃহস্পতিবার ধর্ষিত ছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় মামলা করেছেন। ধর্ষক উপজেলার কাচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বীরগঞ্জে জীব-বৈচিত্র্য রক্ষায় সিংড়া বন জাতীয় উদ্যানে সভা স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ বীরগঞ্জে গতকাল শুক্রবার সকালে জীব-বৈচিত্র্য রক্ষায় সিংড়া জাতীয় উদ্যানে সহ-ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া বনরক্ষা কমিটির আয়োজনে আরডিএরএস, অরণ্যক ফাউন্ডেশন ও বন বিভাগের সহযোগিতায় সিংড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে ‘‘জীব-বৈচিত্র্য ও সিংড়া বন রক্ষা’’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জে অগ্নিদগ্ধ প্রতিবন্ধী মহিলার লাশ উদ্ধার রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ বাইপাস সড়কে চৌধুরী ভিলা অগ্নিদগ্ধ প্রতিবন্ধী মরিয়ম বেগমের গলিত লাশ ৩দিন পর বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘরের বাথরুমের ছাদ থেকে পুলিশ উদ্ধার করে। টেকনাফে পিতামাতার অবাধ্য পুত্রকে ১৫ দিনের সাজা টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে পিতামাতার অবাধ্য পুত্র তহিদুল ইসলাম রাজুকে ১৫ দিনের সাজা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। সে হচ্ছে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার জালাল আহাম্মদের ছেলে। বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার এএসআই দেলোয়ার হোসেন পিতা-মাতার অবাধ্য পুত্র তহিদুল ইসলাম রাজুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মুজাহিদউদ্দীনের নেতৃত্বে আদালত পরিচালনা করে পিতা-মাতার সাথে দুর্ব্যবহারের অপরাধে ১৫ দিনের সাজা প্রদান করে। সড়ক দুর্ঘটনায় চবি ছাত্র নিহতের ঘটনায় সহপাঠীদের মানববন্ধন চবি প্রতিনিধি \ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় ঘাতক তরী (মিনিবাস) চালকের বিচারসহ ৬ দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে শুভর সহপাঠীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। ভারতে দুই বছর কারাভোগের পর শিশুসহ ৬৫ যুবতী দেশে এসেছে বেনাপোল (যশোর) সংবাদদাতা \ পাচার হয়ে যাওয়া শিশুসহ ৬৫জন বাংলাদেশি যুবতী দীর্ঘ দুই বছর ভারতে কারাভোগের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে একটি নারী শিশু পাচারকারী চক্র গত তিন বছর আগে তাদেরকে পাচার করে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত প্রতিবন্ধী অনুদান পেল সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ শ্রুতি লেখকের (স্ক্রাইব পদ্ধতি) মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী আহনাফ তাহমিদ পেলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ১০ হাজার টাকার চেক। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম শনিবার তার হাতে এ চেক তুলে দেন। রামগড় বিজিবি কর্তৃক ফেনসিডিল আটক রামগড় সংবাদদাতা \ রামগড়ের ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাতে আধারমানিক সীমান্ত এলাকা থেকে ৬৯০ বোতল ফেনসিডিল আটক করেছে। ফেনী নদী পার হয়ে ভারত থেকে ফেনসিডিলের এ চালান ঐ সীমান্ত এলাকায় এনে রাখা হয়। বুধবার রাত সাড়ে ১২টার দিকে আধারমানিক ক্যাম্পের অধিনায়ক নায়েব সুবেদার আবুল খায়েরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভারত সীমান্তবর্তী আধারমানিক ফরেস্ট অফিস টিলা নামক স্থানে হানা দিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করেন। বেগমগঞ্জে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ চৌমুহনী সংবাদদাতা \ বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হীরাপুর গ্রামের মহিলা সর্বস্ব এক অসহায় সংখ্যালঘু পরিবারকে ভিটাছাড়া করার জন্য প্রতিবেশী একটি প্রভাবশালী গ্রুপ জাল দলিল সৃজন, জায়গা দখল, বাড়ি ছাড়ার নির্দেশ, সাজানো মামলা, হুমকি-ধমকিসহ নানাভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলাইয়ারপুর ইউনিয়নে হীরাপুর গ্রামের সংখ্যালঘু অনিল ডাক্তার বাড়ির প্রার্থনা রানী শীলের পরিবারকে ভিটাছাড়া করার জন্য পার্শ্ববর্তী কাজী নওশাদ আলম গং জাল দলিল সৃজন, জায়গা দখল, বাড়ি ছাড়ার নির্দেশ, সাজানো মামলা, হুমকি-ধমকিসহ নানাভাবে হয়রানি করে আসছে। কসবায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেই কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কসবা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের উদ্যোগ নেই। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে: কসবা পৌরভবন, উপ-সহকারি প্রকৌশলী (বিএডিসি) কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর ভবন, বগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চকবস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাটোরে স্কুলভবনে ফাটল পরিত্যক্ত ঘোষণা নাটোর প্রতিনিধি \ নাটোরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়ায় কর্তৃপক্ষ তা পরিত্যক্ত ঘোষণা করেছেন। সদর উপজেলার সমসখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনে ফাটল দেখা দেয়ার সংবাদ পেয়ে সহকারী শিক্ষা অফিসার শওকত আলী রতন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভবনের বিম ও কলামে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ ভবনটিতে ক্লাস নেয়া বন্ধ করে দেন। কাঠালিয়ায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারী এন্ড রেস্টশন ইসিআরআরপি প্রকল্পের ইসিআরপি ক্লাবের সদস্যদের মাঝে পাওয়ার টিলার, ফাইল কেবিনেট ও সাইলো বিরতণ করা হয়।