নগরীর উপশহরে গত বৃহস্পতিবার রাতে রিংকু বড়ুয়া (২০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ী খুন হয়েছেন। তার পিতার নাম সুকুমার বড়ুয়া। তিনি সুকুমার মোটর্সের মালিক। পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিংকু নগরীর সুরমা মার্কেটে তার প্রিন্টিংয়ের দোকানের কাজ শেষে বাসায় ফিরছিলেন। উপশহরে ঢাকা ব্যাংকের কাছে আনুমানিক রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
