শোক সংবাদ

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৪০
রাজিয়া সুলতানা ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ষাটের দশকে স্বর্ণপদক বিজয়ী সেতারবাদক এবং প্রাক্তন শিক্ষিকা রাজিয়া সুলতানা (রিনা) (৭৪) গত সোমবার তার লন্ডনস্থ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। আগামীকাল রবিবার তার মৃতদেহ ঢাকায় পৌঁছবে। ঐদিন বাদ আছর গুলশান অ্যাভিনিউয়ের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার রুহের মাগফেরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হচ্ছে। ফাতেমা খাতুন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আবু ইয়াহিয়া ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইয়াছিন আলীর মা ফাতেমা খাতুন (৭৬) গতকাল বার্ধক্যজনিত কারণে রামগঞ্জস্থ পূর্ব চণ্ডিপুর উকিল সাহেবের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনেট সদস্য আব্দুল মান্নান (৭৬) গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রেজিয়া বেগম লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক মা-মাটি-মানুষ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিউল আজম চৌধুরী জুয়েলের মাতা ও মৃত্তিকা বিজ্ঞানী মরহুম আলী আজম চৌধুরীর স্ত্রী রেজিয়া বেগম (৭০) গত বৃহস্পতিবার রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সুরজিত্ দত্ত প্রকৌশলী সুরজিত্ দত্ত বাচ্চু (৫৩) গতকাল রাজধানীর এক হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের বিখ্যাত বিপ্লবী দত্ত পরিবারের সন্তান। ছাত্রাবস্থায় সুরজিত্ দত্ত নিজেও ছাত্র সংগঠন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছিলেন। মৃত্যুকালে তিনি তিনপুত্র, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।