স্মরণীয় উক্তি

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:২৯
 বিপদে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ তার মূল্য এবং সামর্থ্য সম্বন্ধে সঠিক কোনো ধারণা করতে পারে না। - হুইটিয়ার  জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবেই। - ইমারসন  বিপদকে বিপদ দিয়েই অতিক্রম করা যায়। - টমাস ফুলার  বিপদ যত শীঘ্র আসে, তত শীঘ্র যায় না। - স্কট  নিজের বিপদের কথা শত্রুকে বলো না। কারণ সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লসিত বোধ করবে। - শেখ সাদী