পুরোনো ব্যান্ড মেম্বারদের ‘মেমোরি লেইন’

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৩৩
‘মেমোরি লেইন’ নামে টরন্টোতে একটি নতুন ব্যান্ড যাত্রা শুরু করল। গত শুক্রবার আয়োজিত এক সংবাদ সন্মেলনে আয়োজকরা জানান, বাংলা ভাষাভাষী শ্রোতাদের মন জয় করতে কালজয়ী হারানো দিনের গান এবং এ সময়ের জনপ্রিয় গানের সমন্বয় ঘটাতে এই মেমোরি লেইন প্রতিশ্রুতিবদ্ধ। আয়োজকরা আরও জানান নতুন ব্যান্ড মেমোরি লেইন টরন্টো তথা উত্তর আমেরিকার সংগীত পিপাসু শ্রোতাদের আগ্রহের কথা মাথায় রেখেই আগামী ২২ জুন তাদের প্রথম সংগীত পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতাতে আসছে। নব গঠিত মেমোরি লেইন ব্যান্ডের সদস্যরা হলেন—শাহেদুল হুদা-ড্রামস ও ভোকাল (প্রাক্তণ সদস্য- মাইলস, স্পন্দন, আন্ডারগ্রাউন্ড, পিস লাভার), শেলী-বেজ গিটার (প্রাক্তন সদস্য-উইনিং, আজম খান), টিনা-ভোকাল (প্রাক্তন সদস্য-যাত্রা), জায়ান-লিড গিটার (প্রাক্তন সদস্য-পার্ট অব দা সিনারি, সেল আউট), টিটো-রিদম গিটার, ভোকাল এবং আশিকুজ্জামান টুলু-কিবোর্ড, ভোকাল (প্রাক্তণ সদস্য-চাইম, আর্ক, যাত্রা)।