ফোকাস

দুটি মন

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৩৯
আমাদের দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর অনুপ্রেরণার অন্যতম উত্স তিনি। অগণিত গান যার অনুপ্রেরণায় লিখেছেন বাংলাদেশের গিটার গড। সহধর্মিনী চন্দনার সাথে আজীবনের বন্ধুত্বের সম্পর্ক আইয়ুব বাচ্চুর। এ দেশে রকস্টার মানেই নানান স্ক্যান্ডাল, ড্রাগ নামে যেসব কথা প্রচলিত আছে, তা থেকে একেবারেই বাইরে শুদ্ধতার আদর্শের নাম যেন আইয়ুব বাচ্চু। এই নির্জলা, স্বচ্ছসুখী দাম্পত্য জীবনে স্ক্যান্ডালের বিন্দুমাত্রও স্পর্শ করেনি তাদের। ‘দুটি মন’ একাকার হয়ে মিশে থাকে বলেই এ দেশে একজন আইয়ুব বাচ্চু হওয়া সম্ভব। এক পুত্র ও কন্যাকে নিয়ে সুখের নিবাস তাদের। সবসময় নিজের পরিবারকে মিডিয়ার বাইরে আড়াল করে রাখতেই পছন্দ আইয়ুব বাচ্চুর। সম্প্রতি সিঙ্গাপুর ভ্রমণে এ দেশের রক লিজেন্ডের সস্ত্রীক এই ছবিটি তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া। গুণী এই দম্পতির প্রতি শুভকামনা।