অভিনয়ে শিমুল মুস্তাফা

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৪১
এই প্রথম নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হলেন দেশ বরণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। আবৃত্তি শিল্পের গণ্ডি পেরিয়ে পা রাখলেন অভিনয়ের ভুবনে। মরু চ্যাটার্জীর অপ্রকাশিত উপন্যাস অবলম্বনে জহির রায়হানের রচনা ও পরিচালনায় ‘শুধু সেই জানে’ নাটকে অভিনয় করেছেন তিনি। আবৃত্তির পাশাপাশি শিল্পের নানান দিকে বিচরণ করলেও ক্যামেরার সামনে অভিনয়ের অভিজ্ঞতা এটাই তার জীবনে প্রথম। এখানে তিনি একজন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন। বাবা দিবসের জন্য নির্মিত এই নাটকে অভিনয় শিল্পীদের তালিকায় রয়েছে আরও কিছু চমক। এই নাটকে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মৌসুমী হামিদ।