সিটি কর্পোরেশন নির্বাচনে এবার দুটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হবে। এই তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার দুলাল তালুকদার। তিনি জানান, নগরীর ১৬ নং ওয়ার্ড জিলা স্কুল ও কমার্শিয়াল কলেজ কেন্দ্রে এই পদ্ধতিতে ভোট নেয়ার জন্য ভোটারদের সচেতন করতে শীঘ্রই মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১৮১জন। এর মধ্যে জিলা স্কুল কেন্দ্রে ভোট দিবেন ২ হাজার ৪৪৭ জন এবং কমার্শিয়াল কলেজে ভোট দেবেন ১ হাজার ৪৪৭ জন ভোটার।
