আব্দুর রহিম মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা সাবেক এমএলএ নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম মিয়া (৯০) গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পাঁচ পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লুত্ফুন্নেছা বেগম
ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা সদর নিবাসী লুত্ফুন্নেছা বেগম (৭০) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।
মোঃ মফিজুল ইসলাম
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চুর মামা মোঃ মফিজুল ইসলাম (৬০) বৃহস্পতিবার হূদক্রিয়া বন্ধ হয়ে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাঁন মিয়া বেপারী
জাতীয় মত্স্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া বেপারী (৭০) গত বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাধীন কেদারপুর গ্রামে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। জাতীয় মত্স্যজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
রফিকুল ইসলাম
দৈনিক ইত্তেফাকের সাবেক সন্দ্বীপ- সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ সরকারি হাজী এ বি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য রফিকুল ইসলাম (৭২) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার জানাজা শেষে তাকে মিরপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি একাধারে সাহিত্যিক, লেখক, বক্তা ও শিক্ষাবিদ ছিলেন।
