আজকের রাশিফল

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৩৮
আজ ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা: ৫ ও ৮। শুভবার: বুধ ও শনিবার। শুভরত্ন:পান্না ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি: সাহসী দৃঢ় অনমনীয় ব্যক্তিত্বের অধিকারী। প্রাণ প্রাচুর্য ও মাধুর্য আছে আপনার। আলোচনা-তর্ক পছন্দ করেন। তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেন। আপনার আপোসহীন বিশ্বাস খুব সহজেই সংঘাতের মুখোমুখি হয়। একা চলতে কোন দ্বিধা নেই। আর সংঘাতেও আপনি পিছপা হন না। মেধাবী হলেও জীবনে সিদ্ধান্ত লাভ করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে আপনার। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জানস কাদের, মেজর এম.টি হোসেন, মঈনুল আহসান সাবের, পিটার কুশির, চিত্রশিল্পী বাশিরুল হক, নিরঞ্জন মজুমদার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায় সম্প্রসারণে কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আপনার ন্যায়পরায়ণতার জন্য প্রশংসিত হতে পারেন। তবে অপ্রিয় সত্য প্রকাশে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। রোমান্টিক বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অথবা কোনো সন্তানের জন্য মানসিক অশান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ, মন দিয়ে পড়াশুনা করুন। ফলে সাফল্য করায়ত্ত করতে অসুবিধা হবে না। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন। প্রাপ্ত তর্থের উপর নির্ভর করতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কারো উপর অহেতুক রাগ না দেখালেই ভালো করবেন। কেউ আজ আপনার শত্রুতা করতে পারে। চোখ-কান খোলা রেখে চলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পাবে। বাণিজ্যিক যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো সন্তানের চাকরির ব্যাপারে ভালো সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আপনজন কারো সমস্যায় বিব্রত বোধ করতে পারেন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হবেন। সিদ্ধান্তহীনতার জন্য কাজকর্মে ক্ষতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি নানা কারণে কিছুটা অশুভ হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। অহেতুক দুর্নামের সম্মুখীন হতে পারেন। হতাশা ও দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমাঞ্চ শুভ নয়। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক ও শিল্পপতিদের জন্য দিনটি খুব একটা শুভ বলা যাবে না। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। মানসিক শান্তি বজায় রাখা কঠিন হবে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিকদিক ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ প্রাপ্তি যোগ আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। আর্থিকদিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম উদ্দীপনা নষ্ট হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কাজকর্মে উত্সাহ বজায় রাখার চেষ্টা করুন। আবেগ সংযত রাখতে পারলে ভালো করবেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনায় উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। আর্থিকদিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মন ভালো থাকবে না। বিষণ্নতা বোধে ভুগতে পারেন। অহেতুক নিজেকে দুর্বল মনে হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। বিনোদন শুভ।