সখীপুরে কাটা গেছে লম্পটের বিশেষ অঙ্গ

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৩
টাঙ্গাইলের সখীপুরে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে লম্পটের বিশেষ অঙ্গ কর্তন করেছেন এক গৃহবধূ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে (২৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অপরদিকে অপমানের হাত থেকে নিজেকে বাঁচাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে ওই গৃহবধূকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে শুক্রবার রাতে সখীপুর থানায় উভয়পক্ষ পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী ঘটনার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে কামাল হোসেন (২৫) ঘরে ঢুকে ওই গৃহবধূকে ঝাঁপটে ধরে। এ সময় বাড়িতে কোন লোকজন না থাকায় আর্তচিত্কার করলেও কেউ এগিয়ে আসেনি। পরে নিজের ইজ্জত বাঁচাতে হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তিনি একাজ করেন। সখীপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত খান হাসান মোস্তফা বলেন, ওই গৃহবধূর বাবা ও কামালের বাবা পাল্টাপাল্টি দু’টি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে।