সাভারে ২৪ এপ্রিল ‘রানা’ প্লাজায় ভয়াবহ ভবন ধসের ঘটনায় নিহত নালিতাবাড়ীর গার্মেন্টস শ্রমিক সেলিম রানা, তার স্ত্রী রাহিমা খাতুন, ছোট বোন মনিরা খাতুন, এলাকার কাউসার মিয়া, আসমা বেগম, আব্দুল হালিম ও আহত ফিরোজ মিয়া, খুশু মিয়া ও মুন্নির পরিবারকে আমেরিকা প্রবাসী প্রকৌশলী এনামূল করিম নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। নিহত ৬ ও নিখোঁজ ৩ জনের পরিবারকে ১০ হাজার করে আর আহতদের ৫ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুদানের টাকা নিহত ও আহতদের পরিবারবর্গের হাতে তুলে দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, আমেরিকা প্রবাসী প্রকৌশলী এনামূল করিম, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালে প্রমুখ।
