সৈয়দপুরে কম্পিউটার কেড়ে নিল একটি প্রাণ

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৫
নীলফামারীর সৈয়দপুর কম্পিউটার ঠিক করতে গিয়ে প্রাণ হারালো এক যুবক। গতকাল শনিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক জাহিদুর রহমার (৩২) শহরের বাঙ্গালীপুর নিজাপড়া মন্ডলপাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, গতকাল নিজ বাড়িতে কম্পিউটার মেরামতের কাজ করার সময় বিদ্যুত্ লাইন সচল থাকায় একপর্যায়ে খোলা তারে শরীর স্পর্শ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত যুবক এক সন্তানের জনক বলে জানা যায়।