বাঞ্ছারামপুরে স্লুইস গেট অকেজো

বন্যায় ভেসে যাওয়ার আশংকায় ফসলি জমি

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৪৭
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের উত্তর পার্শ্বে বালুয়া নদীর উপর নির্মিত জরাজীর্ণ স্লুইস গেটটি ১৫ বছর যাবত্ অকেজো থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা প্রায় ৮ হাজার একরের ইরি-বোরো ধান। পানি উন্নয়ন বোর্ড ’৮৪-’৮৫ সালে বালুয়া নদীতে স্লুইস গেটটি নির্মাণ করে। উপজেলার ভুরভুরিয়া, পাঠামারা, গঙ্গানগর, খাককান্দা, হোগলাকান্দা, আশ্রাফবাদ, মীরপুর, হোসেনপুর, ছলিমাবাদ, সাহেবনগর, সাতবিলা, পাইকারচর, হায়দরনগর, তাতুয়াকান্দি, দৌলতপুর, মিঠাইভাঙ্গা, শ্রীনগর, রামকৃষ্ণপুর, ঝুনারচর গ্রামের ইরি-বোরো ধান অকাল বন্যা থেকে রক্ষার জন্য স্লুইস গেটটি নির্মাণ করা হয়। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে ও অযত্ন-অবহেলার কারণে স্লুইস গেটের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ফাটল ধরেছে এবং নির্মাণ করার পর এ পর্যন্ত স্লুইস গেটটি মেরামত না করার কারণে স্লুইস গেটের গ্রীল ভেঙ্গে গিয়েছে।