নেত্রকোনা জেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত চির অবহেলিত নেত্রকোনার জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল রেল ব্যবস্থার উন্নতি। দুই শত কোটি টাকা ব্যয়ে অবশেষে জারিয়া-শ্যামগঞ্জ, গৌরীপুর-মোহনগঞ্জ রেললাইন ও রেল স্টেশন পুনঃসংস্কারের কাজ শেষ হয়েছে। আগামী ১ আগষ্ট থেকে ঢাকা-মোহনগঞ্জ ভায়া নেত্রকোনায় আন্তঃনগর ট্রেন চালু হবে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ২ শত কোটি টাকা ব্যয়ে ২০০৯ সনে জারিয়া-শ্যামগঞ্জ, গৌরীপুর-মোহনগঞ্জ রেল লাইনের ১৩টি পুরানো রেল ষ্টেশনের অবকাঠামো ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করার হয় এবং সকল রেল ষ্টেশন ভবন নির্মাণের কাজও সম্প্রতি শেষ হয়।
