মাত্রাতিরিক্ত কীটনাশকে লিচুতে পচন

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৫০
চলতি মৌসুমে জামালপুর জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্থানে লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে অনেক লিচু চাষীর অনভিজ্ঞতার কারণে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার কারণে অনেক লিচু বাগানে লিচুর পচন ধরেছে। লিচু চাষীদের সবচেয়ে বেশি ভয় ছোট-বড় বাদুড়ের। লিচু পাকার সময় হলে বাদুড়ের উপদ্রব বৃদ্ধি পায়। তাই চাষীরা লিচু বাগানে শুতার নেট (জাল) দিয়ে ঘিরে রাখে। বর্তমানে দেশীয় জাতের লিচু হাট-বাজারে ব্যাপকভাবে আমদানী হচ্ছে। এসব লিচুর খুচরা মূল্য ২শ’ থেকে ২শ’ ৫০ টাকা দরে (শতকরা) বিক্রি হচ্ছে হাট-বাজারে।