পাকিস্তানে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ স্কুলশিশু নিহত

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০৪
পাকিস্তানে একটি স্কুল বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ স্কুলশিশু এবং একজন শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে আরো সাত শিশু। গতকাল শনিবার দেশটির গুজরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডন-এর। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রাশিদ জানিয়েছেন, গুজরাটের কোট ফাতেহ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। এরপর ১৭ শিশুসহ এক শিক্ষক আগুনে পুড়ে মারা যায়। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়। ইসলামাবাদ থেকে ২শ কিলোমিটার দূরে গুজরাটের অবস্থান।