রাজশাহী সিটি নির্বাচন

অবশেষে জামায়াতের মেয়র প্রার্থিতা প্রত্যাহার

আপডেট : ২৫ মে ২০১৩, ২৩:০৯
শর্তারোপের পরও অবশেষে নিঃশর্তভাবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী কারাবন্দি ডা. মোহাম্মদ জাহাঙ্গীর কারা কর্তৃপক্ষ ও রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তার মেয়র প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল শনিবার দৈনিক ইত্তেফাকসহ আরেকটি জাতীয় পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ জামায়াতের কেন্দ্র গত ২১ মে বিএনপি নেতা সফিকুল হক মিলন তার প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে কাউন্সিলর পদে জামায়াতের ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। রাজশাহী কেন্দ্রভোকেট আবু মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাসিক নির্বাচনে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার বিকালে সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। এখনো তার হাতে কাগজপত্র পৌঁছেনি। এদিকে জামায়াতের দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে স্থানীয় বিএনপি ও জামায়াত দূরত্ব শিগগিরই কমবে না বলে মনে করা হচ্ছে। কারণ জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতারা জানান, বিএনপির অনুরোধে নয়, ১৮ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর কেন্দ ীয় নেতৃবৃন্দের অনুরোধে দলীয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তারা বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না। অন্যদিকে জামায়াতের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ফলে ১৮ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল মহাজোটের একক মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন বলে বিএনপি নেতারা মনে করছেন। এ ব্যাপারে মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, রাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে দলের কেন্দ ীয় নেতৃবৃন্দের নির্দেশে। স্থানীয় জামায়াত এককভাবেই নির্বাচনের পক্ষে ছিল। বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহামন মিনু বলেন, ১৮ দলীয় জোটের কেন্দ নছি। এ ব্যাপারে ২৭ মে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে । জামায়াতের কাউন্সিলর প্রার্থী ৭ জামায়াতের দলীয় মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও দলীয় মনোনয়নে ৭ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। চলমান রাজনৈতিক ইস্যুতে গ্রেফতার এড়াতে দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও নির্বাচন ইস্যুতে তৃণমূল নেতৃবৃন্দ সরব। প্রস্তুতি না থাকায় শেষ মুহূর্তে রাসিকের ৫টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত জোনে কাউন্সিলর প্রার্থী দেয় জামায়াত। ঋণ খেলাপির দায়ে ৫ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার ও ১ নং জোনের শাহিনা আক্তার রোজির মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ঘোষিত হয়। তবে আপিল করে আব্দুস সাত্তার প্রার্থিতা ফিরে পান।