চল্লিশ বছর পর গতকাল শনিবার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীলিপ কুমার ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, এমবিবিএস কোর্স চালুর পর এই প্রথম এ ধরনের কোন অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
