গত শতকের আলোচিত

ড্রিমগার্ল মেরিলিন মনরো

আপডেট : ২৬ মে ২০১৩, ১৯:৪৫
বিংশ শতাব্দীর সবচেয়ে আবেদনময়ী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল ও পপ আইকন ছিলেন মনরো। মনরো তার লাস্যময়ী কণ্ঠ, হাসি আর অভিনয় দিয়ে জয় করে গেছেন কোটি দর্শকের হূদয় মেরিলিন মনরো। কোটি পুরুষের ড্রিম গার্ল। বিংশ শতাব্দীর সবচেয়ে আবেদনময়ী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল ও পপ আইকন ছিলেন মনরো। মনরো তার লাস্যময়ী কণ্ঠ, হাসি আর অভিনয় দিয়ে জয় করে গেছেন কোটি দর্শকের হূদয়। ১৯২৬ সালের ১জুন ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন মেরিলিন মনরো। তার আসল নাম ছিল নরমা জেন মর্টেনশন। তার আসল বাবার কোন পরিচয় পাওয়া যায়নি। ছোটবেলা থেকেই খুব কষ্টে বড় হয়েছেন মনরো। খুব ছোট বেলাতেই তার মা মানসিক ভারসাম্য হারিয়ে ভর্তি হয় মানসিক হাসপাতালে। নয় বছর বয়সে মনরোর জায়গা হয় এতিমখানা। দু’বছর পর সেখান থেকে পালক পিতা-মাতার আশ্রয় পায় মনরো। এখানে পূর্ণ স্বাধীন জীবন-যাপনের সুযোগ পায় মনরো। কারণ পালক মাতা ছিল তার পাগল মায়ের বান্ধবী। কিন্তু পনের বত্সর বয়সে তার পালক পিতা-মাতা পারিবারিক দারিদ্র্যতার কারণে তাকে আবার এতিমখানায় পাঠানের ব্যবস্থা করেন। তখন মনরো তার পাশের বাসার এক এয়ারক্রাফট প্লান্টে চাকরিজীবীকে বিয়ে করেন, যাতে তার এতিমখানায় আর যেতে না হয়। বিয়ের সময় মনরোর বয়স ১৬। এটাই তার জীবনের প্রথম বিয়ে। যা চার বছর টিকেছিল। মনরো এটা ছাড়া আরও দু’টো বিয়ে করেছিল। ১৯৪৬ সালে মনরোর অভিনয় জীবন শুরু হয় মডেলিং দিয়ে। শুরুতেই মনরো তার ব্রাউনিস কালার চুলে প্লাটিনাম হোয়াইটের এক আভা আনেন যা তার ট্রেডমার্ক বলা চলে। আর তার নামের পরিবর্তে নতুন নাম হয় মেরিলিন মনরো। পরের বছর ১৯৪৭ সালে 20th Century- Fox স্টুডিওর সাথে চুক্তিবদ্ধ হন মনরো এবং দুটি মুভিতে তাকে প্রথমবারের মত দেখা যায়। পরের বছর Fox এর সাথে চুক্তি নবায়ন না হওয়ায় নতুন করে Columbia Pictures এর সাথে নতুন মুভি করে মনরো। কিন্তু Columbiaও আর কোন আগ্রহ না দেখালে ১৯৪৯ সালে মনরো আবার মডেলিংয়ে ফিরে আসেন। যাত্রা শুরু হয় Playboy magazine নামে। মনরোই হলেন Playboy’s first ‘sweetheart of the Month’। হঠাত্ ভাগ্যে পরিবর্তন আসে মনরোর, All About Eve(১৯৫০) মুভির জন্য 20th Century-Fox থেকে অফার পান মনরো। তারপর তো শুধুই ইতিহাস। লক্ষ্য পুরুষের একমাত্র স্বপ্নের নায়িকা, 20th Century-Fox এর সাথে হয় আরও সাত বছরের চুক্তি। একের পর এক সুপারহিট সিনেমা। ১৯৫৫ সালে বেসবল প্লেয়ার ‘জিও ডিমাজিওর’ সাথে বিয়ে ও একই সালে বিচ্ছেদ হয় মেরিলিন মনরোর। এই বছরই রিলিজ হয় তার The Seven Year Itch (১৯৫৫) মুভিটি। ভালই সুনাম কুড়ায় মুভিটি। ১৯৫৬ সালে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন মনরো। এবার মুভি রাইটার Arthur Miller. কিন্তু অন্যদিকে মনরোর সম্পর্কে সব মুভি ডিরেক্টরদের অভিযোগ বাড়তেই লাগল যে, সে মুভি সেটে আসতে অনেক দেরি করে। ১৯৫৭ সালে মনরো ইংল্যান্ডে যান প্রথমবারের মত মুভিতে অভিনয় করতে। ইতিমধ্যে মনরো অতিরিক্ত পরিমাণ alcohol I pills নেয়া শুরু করে দিয়েছে। ইংল্যান্ড থেকে ফিরেই মনরো অভিনয় করেন তার সবচেয়ে ব্যবসা সফল মুভি Some Like It Hot (১৯৫৯)। কিন্তু শেষের দিকে কোন স্টুডিওই তাকে তাদের কাজে নিতে চাচ্ছিল না, কারণ মনরোর সময়ানুবর্তিতার অভাবে তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছিল। মনরোর সর্বশেষ অভিনীত মুভি The Misfits (১৯৬১)। ৫ আগস্ট ১৯৬২ সালে হলিউড সেরা এই অভিনেত্রীকে মাত্র ৩৬ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় তার নিজ রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ হিসাবে বলা হয়, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন। এখানেই ইতি ঘটে মেরিলিন মনরো অধ্যায়। মৃত্যুর সময় মনরো প্রায় ১.৬ মিলিয়ন ডলার সম্পত্তি আর তার হাজারগুণ ভক্ত-অনুরাগী রেখে যান।