খুব বেশি দিনের প্রেম নয় নেপালি বংশোদ্ভুত বলিউডি অভিনেত্রী জেক্যুলিন ফার্নান্দিজ ও সংগীত পরিচালক সাজিদ খানের। গেল বছরে ‘হাউজফুল টু’ ছবির শুটিংয়েই তাদের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের প্রেমের সম্পর্কের। আর এই সম্পর্ক ভাঙনের কারণটাও একটু ভিন্ন। কেননা, এই সময়ে এসে বলিউডি সেলিব্রেটিরা নিজেদেরকে খুব বেশি খোলামেলাভাবে উপস্থাপন করতে পছন্দ করেন, আরও পছন্দ করেন অন্তরঙ্গ দৃশ্য করতেও। আর জ্যাকুলিনের এসব আগ্রহে মোটেও সম্মত নন সাজিদ খান। ‘জিসম টু’ ছবিতে একমাত্র সাজিদের জন্যই অভিনয় করতে পারেননি জেক্যুলিন। তবে ‘কৃষ থ্রি’ ঠিকই করছেন, কিন্তু এত খোলামেলা পোশাকে দেখতে একেবারেই নারাজ সাজিদ। এ নিয়েই গত ফেব্রুয়ারি থেকে মনোমালিন্য চলছে তাদের মধ্যে। এবার বোধহয় এই মনোমালিন্য বিচ্ছেদে রূপ নিতে যাচ্ছে।’
