এ দেশে প্রথম দিকে মিউজিক ভিডিওর আমূল বদলে দিয়েছিল রিঙ্গো। যিনি বর্তমানে কলকাতায় ছবি পরিচালনায় ব্যস্ত। তবে দীর্ঘদিন পর বর্তমান মিউজিক ভিডিও নির্ভর বাজারে নতুন ধারার ভিডিওর সাথে পরিচয় করিয়েছেন নির্মাতা গাজী শুভ্র। সম্প্রতি তারেক নামের নতুন এক শিল্পীর তিনটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। তারেক ও নদী নামের দুই নবাগত কণ্ঠশিল্পীর একটি অ্যালবাম ‘মুগ্ধতা’র টাইটেল গানের শুটিং শেষ হলো সম্প্রতি। টাইটেল গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন রাজেশ। পদ্মা পাড়ের বিশেষ একটি স্পিডবোটে টানা দুইদিন শুটিং হয়েছে এই গানটির। তারেক বলেন, ‘গাজী শুভ্রর সঙ্গে দীর্ঘ পরিচয়ের সুবিধাতেই মূলত কাজটি তিনি করতে রাজি হয়েছেন। তবে শুভ্রর কাজের ব্যাপারে সত্যিকার অর্থেই বলতে হয় একটা আলাদা মুন্সিয়ানা আছে। যা এই ভিডিওটি রিলিজ হলেই সবাই টের পাবেন। আর এটিকে বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের কোনো মিউজিক ভিডিও।’
