বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় কর্মরত প্রযোজক, পরিচালক, নাট্যকার, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহকসহ সকল পেশাজীবীদের অবস্থান সুসংহত ও সুদৃঢ় করার প্রত্যয়ে ‘টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে। তারিক আনাম খানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। যার অন্যান্য সদস্য হলেন—মামুনুর রশীদ, সালাউদ্দিন লাভলু, মনোয়ার পাঠান, মোহন খান, আলী বশির, তুষার খান, শাকুর মজিদ, তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, ওয়াহিদা মল্লিক জলি, আহসানুল হক মিনু, গিয়াসউদ্দিন সেলিম, গাজী রাকায়েত, জাহিদ হাসান, বৃন্দাবন দাস, চয়নিকা চৌধুরী, মাহফুজ আহমেদ, মুজিবুর রহমান মুজিব, অনিমেষ আইচ, পান্থ শাহরিয়ার, অরণ্য আনোয়ার, জিনাত হাকিম, আনজাম মাসুদ, গোলাম সোহরাব দোদুল, শাহরিয়ার শাকিল, তারিন, দীপংকর দীপন, বন্যা মির্জা প্রমুখ।
সংগঠনটি আগামী ৩১ মে বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে টেলিভিশন মিডিয়ায় কর্মরত সকলকে নিয়ে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই দিন শুটিংসহ অন্যান্য কারিগরি কাজ বন্ধ রেখে সবাইকে উক্ত মহাসম্মেলনে উপস্থিত হতে আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক।
