প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত হলো বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রদর্শনী উত্সব ‘কান চলচ্চিত্র উত্সব। গত ১৫ মে শুরু হয় ৬৬তম বারের মতো এই উত্সব। আর শেষ হলো গতকাল। ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়েই শুরু হয় এই উত্সব। ১২দিন ব্যাপী প্রদর্শন করা ছবিগুলোর মধ্যে নির্বাচিত কিছু ছবিকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিচারকগণ। গতকাল এই পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ হয় এবারের উত্সব। অন্যান্যবারের মতো এবারের আয়োজনেও রেড কার্পেটে তারকাদের ঢল আর আলোকচিত্রীর সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা পোজ দেওয়ার প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় সামিল হওয়ার চেষ্টা করেছেন আমাদের দেশেরও একাধিক তারকা। তবে সুখের কথা হলেও যা অন্যান্যবার ঘটেনি এবার সেই ঘটনার মুখোমুখি হতে হয়েছে কান কর্তৃপক্ষকে। কেননা, প্রায় ১ মিলিয়ন ডলার সমমূল্যের অলঙ্কার চুরি হয়ে যায়। যেসব অলঙ্কার পড়ে তারকারা আলোকচিত্রীর সামনে আসার কথা ছিল।
