আত্রাইয়ের স্কুল মাঠে ফাটল

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২০
নওগাঁর আত্রাই উপজেলার একটি স্কুল মাঠে আকস্মিক ফাটল সৃষ্টি হওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, বিলগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত শুক্রবার দুপুরে আকস্মিকভাবে ফাটল দেখা দেয়। ক্রমান্বয়ে ফাটলটি বড় হতে থাকে এবং মাঠের পুরো পূর্বাংশ জুড়ে ফাটলের সৃষ্টি হয়। এতে করে পার্শ্ববর্তী বসতবাড়ির মালিকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে এ ফাটলের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার হাজার হাজার লোক সেখানে ভিড় জামাতে থাকে। দর্শকরা নানাজন নানা মন্তব্য করছেন এ ফাটলকে ঘিরে।