মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২১
গতকাল রোববার মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ-এর উদ্যোগে মেহেরপুর জেলায় ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছাত্র উন্নয়ন সংঘের আহবায়ক মোঃ মজনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল চক্রবর্ত্তী। জেলার মোট জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।