সিলেটে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২২
ছিনতাইকারীরা সিলেট ওসমানী বিমানবন্দর সড়ক থেকে দিনদুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ সড়কের ক্যাডেট কলেজ এলাকায় শনিবার দুপুরে মোবাইল ব্যবসায়ী নূরুল আমিনকে গুলি করে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কোম্পানীগঞ্জ দয়ার বাজারের এই ব্যবসায়ী সিএনজি অটোরিক্সাযোগে সিলেট আসছিলেন। পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি করে। ফলে তিনি আহত হন।