নাঙ্গলকোটে দোকান ও বাড়ি ভাঙচুর

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৫
নাঙ্গলকোটে গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ দোকানপাট বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ। এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলিয়ারা গ্রামের সুরোজ মিয়া গ্রুপ ও মফজল মেম্বার গ্রুপের লোকজনের মধ্যে গত বুধবার ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত ঘটে।