গোপালপুরে ৪০ জন এ্যানথ্রাক্সে আক্রান্ত

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৫
উপজেলার হাদিরা ইউনিয়নের শিবপুর এবং বন্দ হাদিরা গ্রামের ৪০ ব্যক্তি রোগাক্রান্ত গরুর মাংস খেয়ে এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রশীদ জানান, গত শুক্রবার গ্রামবাসি হাট থেকে কেনা গরুর জবাই শেষে মাংস বিতরণ করে। রান্না করা মাংস খাওয়ার পর মহিলা ও শিশুসহ সবাই এ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। আক্রান্তরা ধনবাড়ি উপজেলার তিনটি ক্লিনিকে গিয়ে চিকিত্সা নেয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম জানান, এ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর তিনি লোকমুখে শুনেছেন।