সন্দ্বীপে এক্সিম ব্যাংক উদ্বোধন

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৬
চট্টগ্রামের সন্দ্বীপে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ৭৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রবিবার ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আল আমীন, সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফরুল্ল্ল্ল্লাহ টিটু, এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদউদ্দীন আহমাদ, ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম এবং একেএইচ গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ মোশাররফ হোসেন মজুমদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখা ব্যবস্থপক মোঃ শহীদুল্লাহ, প্রধান কার্যালয় ও চট্টগ্রাম অঞ্চলের উর্দ্ধতন নির্বাহীবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।- প্রেসবিজ্ঞপ্তি