লক্ষ্মীপুরে শামীম বাহিনীর সুমন মারা গেছে জেলে

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:২৭
লক্ষ্মীপুর সদর উপজেলার গোপিয়ারখিল গ্রামে গত ১৫ মে বুধবার দুই বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত সন্ত্রাসী শামিমের সহযোগী গ্রেফতারকৃত সুমন ওরফে তোতলা সুমন জেলা কারাগারে মারা গেছে। রবিবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয় । ওই দিনের বন্দুকযুদ্ধের ঘটনায় দত্তপাড়া ইউপি চেয়ারম্যান ও বাহিনীর প্রধান নূর হোসেন শামীমসহ এ পর্যন্ত ৪ জন মারা গেছে। নিহত মোঃ সুমন সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। হাজতির মৃত্যুর কারণ জানতে লক্ষ্মীপুর জেলা কারাগারে জেলার আক্তার হোসেনকে মুঠোফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য যে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ মে সদর উপজেলার গোপিয়ারখিল গ্রামে আসাদুজ্জামান বাবুল ও পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম বাহিনীর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় বাহিনী প্রধান দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীমসহ কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় শামীম ও স্থানীয় কৃষক মোসলেহ উদ্দিন ও শামীম বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যায়।