খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ১৪ দল এবং বিএনপি ও জামায়াতে ইসলামী কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরমধ্যে ১০টি সাধারণ ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আলাদা প্রার্থী রয়েছে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সূত্র জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগসহ ১৪ দল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৮টি, ৩টি ওয়ার্ডে উন্মুক্ত এবং সংরক্ষিত ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরা হচ্ছে ১ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ২ নম্বর ওয়ার্ডে শেখ ইউনুস আলী, ৩ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ মেহেদী হাসান, ৫ নম্বর ওয়ার্ডে শেখ মোহাম্মাদ আলী ,৬ নম্বর ওয়ার্ডে ১৪দল সমর্থিত এস.এম মনিরুজ্জামান শাহীন, ৭ নম্বর ওয়ার্ডে এস.এম সেলিম আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে মোঃ সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে এস.এম খসরুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে কাজী তালাত হোসেন কাউট, ১১ নম্বর ওয়ার্ডে আবুল কাসেম, ১২ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে এস.এম মোর্শেদ আহমেদ মনি, ১৪ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব মফিজুর রহমান পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে শেখ হাসান ইফতেখার চালু, ১৭ নম্বর ওয়ার্ডে ইউসুফ আলী খান, ১৮ নম্বর ওয়ার্ডে শেখ ফজলুল হক, ১৯ নম্বর ওয়ার্ডে মোঃ মোতালেব মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ কামাল, ২১ নম্বর ওয়ার্ডে শামসুজ্জামান মিয়া স্বপন, ২২ নম্বর ওয়ার্ডে গোলাম কিবরিয়া রতন, ২৩ নম্বর ওয়ার্ডে বীরেন্দ্রনাথ ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ডে অধ্যাপিকা রুনু রেজা, ২৫ নম্বর ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে প্রত্যাহার, ২৭ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন, ২৮ নম্বর ওয়ার্ডে আজমল আহমেদ তপন, ২৯ নম্বর ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড উন্মুক্ত ও ৩১ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব পিটু মোল্লা । এছাড়া সংরক্ষিত আসন-১ নাহিদ সুলতানা, সংরক্ষিত আসন-২ মোসাম্মাত্ বিনু ইসলাম, সংরক্ষিত আসন-৩ শামীমা সুলতানা সীমা, সংরক্ষিত আসন-৪ পারভীন আক্তার, সংরক্ষিত আসন-৫ মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত আসন-৬ আমেনা হালিম বেবী, সংরক্ষিত আসন-৭ মাহমুদা বেগম, সংরক্ষিত আসন-৮ হালিমা ইসলাম, সংরক্ষিত আসন-৯ শাহনুর বেগম ও সংরক্ষিত আসন-১০এ লুত্ফুন নেছা লুত্ফাকে আওয়ামী লীগসহ ১৪দল চূড়ান্ত সমর্থন দিয়েছে।
এদিকে, মহানগর আওয়ামী লীগ ও ১৪দল নেতৃবৃন্দ ১৪দল সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী কাজ করার জন্য ওয়ার্ড, মহানগর, থানাসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়া দলের পদ বা নাম ব্যবহার করে যারা নির্বাচন করে দলীয় সমর্থিত প্রার্থীদের বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন।
অপরদিকে, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হচ্ছে- ১ নম্বর ওয়ার্ডে আবুল কালাম শিকদার, ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে শেখ গাউস হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থীর প্রতি সমর্থন, ৫ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন তোতন, ৬ নম্বর ওয়ার্ডে শেখ শওকত আলী, ৭ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডে এইচ এম ডালিম, ৯ নম্বর ওয়ার্ডে শেখ জাহিদুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে শেখ খায়রুজ্জামান খোকা, ১১ নম্বর ওয়ার্ডে সরদার ইউনুস আলী, ১২ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, ১৩ নম্বর ওয়ার্ডে ইমতিয়াজ আলম বাবু, ১৪ নম্বর ওয়ার্ডে শেখ আবুল কালাম, ১৫ নম্বর ওয়ার্ডে শামীম কাজী, ১৬ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাকন, ২০ নম্বর ওয়ার্ডে শেখ গাউসুল আযম, ২১ নম্বর ওয়ার্ডে উত্তম কুমার ঘোষ, ২২ নম্বর ওয়ার্ডে মাহবুব কায়সার, ২৩ নম্বর ওয়ার্ডে হাসিবুল হক বাবলা, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাবু, ২৬ নম্বর ওয়ার্ডে মাহমুদ আলম বাবু মোড়ল, ২৭ নম্বর ওয়ার্ডে কে এম হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুর রহমান দীপু, ২৯ নম্বর ওয়ার্ডে গিয়াসউদ্দিন বনি, ৩০ নম্বর ওয়ার্ডে আমানউল্লাহ আমান ও ৩১ নম্বর ওয়ার্ডে জালালউদ্দিন জালু মিয়া। এছাড়া সংরক্ষিত আসন-১-এ শাম্মী চৌধুরী মলি, ২-এ মনিরা বশির, ৩-এ ফিরোজা খানম, ৪-এ উন্মুক্ত, ৫-এ আনজিরা বেগম, ৬-এ হাসনা হেনা, ৭-এ মুক্তি মাহমুদা মনি, ৮-এ নাদিরা হোসেন তুলি, ৯-এ কাউসারী জাহান মঞ্জু ও ১০-এ রোকেয়া ফারুক।
অপরদিকে জামায়াতের কাউন্সিলর প্রার্থীরা হচ্ছে- ১ নম্বর ওয়ার্ডে কাজী ইয়াসীন, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল খালেক হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ডে আশরাফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে আল ফিদা হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে হাফেজ মো: নসরুল্লাহ খান, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম, ১৮ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান কবির, ১৯ নম্বর ওয়ার্ডে মনিরুল ইসলাম পান্না, ২৭ নম্বর ওয়ার্ডে এস এম আক্তারুজ্জামান ও ৩১ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল।
