মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল রবিবার সংরক্ষিত ওয়ার্ডের দু’ কাউন্সিলরসহ মোট ২৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে সংরক্ষিত ১ নং ওয়ার্ডের আঞ্জুমান আরা সাথী ও ৪ নং ওয়ার্ডে নার্গিস সুলতানা (চায়না) মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাকি ২৪ জন সাধারণ ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন। সাধারণ ওয়ার্ডের মধ্যে ২ নং ওয়ার্ডের এসএম মাওয়ারদী ও নাছিমা নাজনীন মনোনয়ন প্রত্যাহার করেন। তারা ভাই-বোন মিলে ডামি প্রার্থী হয়েছিলেন একেএম মুরতজা আবেদীনের পক্ষে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন ৩নং ওয়ার্ডের সেরাজুল হক মৃধা, ৫ নং ওয়ার্ডের নাসির উদ্দিন, ৯ নং ওয়ার্ডের শামীম রহমান, ১১ নং ওয়ার্ডের জিয়াউর রহমান, জাহিদ হোসেন জনি, আসিফ ইকবাল, নূরুল ইসলাম ফকির ও ওমর ফারুক, ১৩ নং মেজবাউল হক মোর্শেদ খান, ১৪ নং ওয়ার্ডে তৌহিদুর রহমান, ছগির আহমেদ ও সাহিনা পারভীন, ১৬ নং ওয়ার্ডে আল জায়েদ খান, ১৭ নং ওয়ার্ডের কাজী বেলায়েত হোসেন ও সাখাওয়াত হোসেন রুমান, ১৯ নং ওয়ার্ডের আহাম্মদ আলী, ২১ নং ওয়ার্ডের একেএম শামীম সিকদার আলমগীর, ২৪ নং ওয়ার্ডের বদিউল আলম মাহবুব ও নাজমুল হুদা, ২৫ নং ওয়ার্ডের মিসেস শাহানা জিয়া, ২৯ নং ওয়ার্ডে শহিদুল আলম, ৩০ নং ওয়ার্ডে ফরিদ উদ্দিন।
