রাসিক নির্বাচন

মেয়র প্রার্থীদের নিয়ে ফোনোলাইভ অনুষ্ঠান

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৫৭
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে স্থানীয় কমিউনিটি রেডিও পদ্মায় বিশেষ ফোনোলাইভ অনুষ্ঠান “জনতার মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তাহে ২ দিন প্রতি সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এই লাইভ অনুষ্ঠানটি সমপ্রচারিত হবে। প্রথম দিনের অনুষ্ঠানে আজ সোমবার রেডিও পদ্মা’র স্টুডিওতে উপস্থিত থাকবেন সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আগামীকাল মঙ্গলবার রেডিও পদ্মা’র স্টুডিওতে সরাসরি উপস্থিত হবেন রাজশাহী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। উক্ত অনুষ্ঠানে উভয় মেয়র প্রার্থী রাজশাহী মহানগরীর উন্নয়নে তাদের ভবিষ্যত্ পরিকল্পনার কথা তুলে ধরবেন। এছাড়া মেয়র প্রার্থীদ্বয় শ্রোতাদের ফোনের মাধ্যমে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। শ্রোতারা এ অনুষ্ঠানে ০১৭৫৫-৫৭৫৫৫৫ ও ০১৭৫৫-৫৭৫৭৭৭ মোবাইল নম্বরে ফোন করে সরাসরি যোগ দিতে পারবেন এবং মেয়র প্রার্থীদের নিকট তাদের প্রশ্ন রাখতে পারবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক শিবলী নোমান। পরিকল্পনা ও প্রযোজনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব জি এম মুরতুজা।