গত শনিবার রাতে র্যাব সদস্যরা নগরীর সোনাডাঙ্গা কলাবাগান এলাকা থেকে ১১টি হাতবোমা উদ্ধার করেছে। একটি ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমা সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করে। র্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার জন্য ওই এলাকায় রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
