মোজাম্মেল হক
শহীদ ডা. মোজাম্মেল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি নাটোরের গুরুদাসপুর পল্লীবিদ্যুত্ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজিবুল হকের বাবা। ডা. মো. মোজম্মেল হক মুক্তিযুদ্ধের সময় এই দিনে তত্কালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরে দায়িত্বরত অবস্থায় পাকহানাদার বাহিনী তার অফিস থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এ উপলক্ষে মরহুমের বগুড়া জেলার কাহালু উপজেলার দেহড় গ্রামের নিজ বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আশ্রাফ আলী মোল্লা
ঝালকাঠির রাজাপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী মোল্লার দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজাপুরের সেনেরতালুকে মরহুমের বাসভবন ও জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইত্তেফাকের সহ-সম্পাদক রেজাউল করিম বাবুলের রাজধানীর বাসায়ও অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
