মোজাম্মেল হক
দৈনিক মানব জমিন ও দৈনিক করতোয়া পত্রিকার দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি এবং ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আলমের পিতা মোজাম্মেল হক (৭৪) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর হুগলীপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৫ কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল হাসিম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশিম (৯০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
