সেনাবাহিনীতে শীর্ষ কর্মকর্তা পদোন্নতি কমিটির বৈঠক শুরু

আপডেট : ২৬ মে ২০১৩, ২৩:১৫
সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পদোন্নতির বৈঠক গতকাল রবিবার শুরু হয়েছে। এর আগে গতকাল সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আসাদুজ্জামান এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুঁইয়ার সভাপতিত্বে পদোন্নতি কমিটির বৈঠক শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত এ বৈঠক চলে। জানা যায়, লে. কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি দেয়ার জন্য এই পদোন্নতি প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠক আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে। কমিটি কর্তৃক নির্বাচিত করার পর ঐ তালিকা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারির মাধ্যমে পদোন্নতি দেয়া হবে বলে জানা গেছে।