সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউডের অন্যতম আলোচিত ছবি ‘আয়রন ম্যান থ্রি’ গত ২৪ মে এক প্রিমিয়ারের মধ্য দিয়ে মুক্তি পায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে। আর ছবিটির মুক্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্স ভিন্ন এক আয়োজন করে। প্রিমিয়ারের পূর্ব মুহূর্তে প্রদর্শিত হয় আয়রন ম্যানের পোশাকে ক্যাট ওয়াক ও ফ্যাশন শো। এর পাশাপাশি এবারই প্রথম থ্রিডি হলের বড় পর্দার সামনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
