জিটিভিতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জননী’। এতে অভিনয় করেছেন—প্রিসিলা পারভীন, নিমা রহমান, মাহমুদ সাজ্জাদ, শাহাদাত্ হোসেন, দীপা খন্দকার, শোয়েব, তাহমিনা সুলতানা মৌ, মৌসুমী নাগ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে—মহাকাব্যিক এই মেগা ধারাবাহিক নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন এক মা। যিনি অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতা দিয়ে সাজিয়ে তুলেছেন সংসার। আর অপরিমেয় মায়া-মমতা দিয়ে বড় করেছেন সন্তান-সন্ততিদের। এদের নিয়েই মা ভেসে চলেছেন জীবনের ঝঞ্ঝাবিক্ষুব্ধ মহাসাগরে। মায়ের এই সংসার যাত্রার চালচিত্র নিয়েই আমাদের এই চির নতুন, চির পুরাতন কাহিনী ‘জননী’।
