পাপিয়া সরোয়ারের ‘আকাশ পানে হাত বাড়ালেম’

আপডেট : ২৭ মে ২০১৩, ১৯:২৯
সম্প্রতি জি-সিরিজ থেকে প্রকাশ হলো রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের ‘আকাশ পানে হাত বাড়ালেম’। রবীন্দ্রনাথ ঠাকুরের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর শিরোনাম হলো—‘জীবনে আমার যত আনন্দ পেয়েছি’, ‘নূতন প্রাণ দাও’, ‘প্রাণসখা’, ‘সুখহীন নিশিদিন’, ‘আকাশ ভারা সূর্য-তারা’, ‘গোধূলিগগনে’ ‘মেঘে ঢেকেছিল তারা’, ‘এই কথাটাই ছিলেম ভুলে’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘ফুল তুলিতে ভুল করেছি’, ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে’ ও ‘দিনান্তবেলায় শেষের ফসল’। পুরো অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। উল্লেখ্য, গত জানুয়ারিতে জি-সিরিজ থেকে প্রকাশ হয়েছিল পাপিয়া সারোয়ারের ‘পূর্ণ চাঁদের মায়ায়’।