উখিয়ার অবহেলিত জনপদ হলদিয়া পাতাবাড়ি গ্রামীণ সড়কের উপর নির্মিত কালভার্টটি ধসে পড়ার কারণে নড়বড়ে টিনের পাটাতনের উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও গত কয়েকদিনের বৃষ্টিপাতে জনদুর্ভোগ বেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ ঐ স্থানে একটি নতুন করে কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্টরা উপজেলা প্রশাসন বরাবরে সমপ্রতি আবেদন করেছে।
সরেজমিন হলদিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাতাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, উত্তর কোল নয়াপাড়া , পূর্বপাড়া, পশ্চিম পাতাবাড়ি, পাগলির বিল ও নাইক্ষ্যংছড়ির সাথে সংযোগ সড়কের একমাত্র যাতায়াতের মাধ্যম গ্রামীণ সড়কের উপর নির্মিত কালভার্টটি ধসে পড়ে চলাচল বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় স্থানীয় জনসাধারণ উক্ত ধসে পড়া কালভার্টের উপর একটি টিনের পাটাতন দিয়ে যোগাযোগ রাখলেও বর্ষার পানির সে াতে উক্ত পাটাতনটি ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে গ্রামবাসি দাবি করেন। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল হক বলেন, মহাজোট সরকারের বিগত দিনে এ উপজেলায় সার্বিক ভাবে উন্নয়ন হলেও সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রাম।
