ইরাকে গাড়ি বোমায় ৪ পুলিশ নিহত

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:০৫
ইরাকের উত্তরাঞ্চলে গাড়ি বোমা ও বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও একজন চিকিত্সক জানান, উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে রবিবার এক বাড়িতে নিরাপত্তা বাহিনীর তল্লাশিকালে গাড়ি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত ও ১৫ জন আহত হয়। একই শহরে বন্দুকধারীর হামলায় আরো এক পুলিশ প্রাণ হারায়। সহিংসপীড়িত ইরাকে কেবল চলতি মাসেই প্রাণ হারিয়েছে ৪৩০ এরও বেশি লোক। সহিংসতা কমাতে দেশটি প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।