প্লাস্টিক প্রতীক বিক্রির দায়ে আটক ১২

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:৪১
সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের প্রতীক বরাদ্দের পূর্ব মুহূর্তে প্লাস্টিক প্রতীক বিক্রি করতে যাওয়া ১২ জনকে আটক করেছে নির্বাচন কমিশন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রতীক উদ্ধার করে কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ১২ জন প্লাস্টিকের প্রতীক বিক্রেতা দক্ষিণ সুরমার আলমপুর নির্বাচন কমিশন কার্যালয় এলাকায় প্রতীক বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে কমিশন ভবনের নিচে নেমে এসে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- জহির মিয়া, মো. বাচ্চু মিয়া, ইউনূস আলী, ইউসুফ মিয়া, জহির হাওলাদার, গোলাম মুস্তফা, বকুল মিয়া, আকলিছ মিয়া, জসিম, বাদল মিয়া, রফিকুল ইসলাম ও শাহজাহান।