মানিকগঞ্জে বিশ্বজিত্ হত্যা মামলার এক আসামির জামিন না-মঞ্জুর

আপডেট : ২৭ মে ২০১৩, ২২:১০
বিশ্বজিত্ হত্যা মামলার আসামি গোলাম মোস্তফার জামিন আবেদন নামঞ্জুর করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতের বিচারক আজাদুর রহমান শেখ এই রায় দেন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে সাটুরিয়া উপজেলার রাজৈর গ্রামে গোলাম মোস্তফার গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। গালাম মোস্তফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষবর্ষের ছাত্র। সাটুরিয়া থানার সাংবাদিকদের কাছে গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, দলীয় কোন্দলের জের ধরে তাকে ফাঁসানো হয়েছে।