সুইড বাংলাদেশের জাতীয় কাউন্সিলের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। ২০১৩-২০১৫ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জওয়াহেরুল ইসলাম মামুন দ্বিতীয়বার সভাপতি ও মো. হেমায়েত উদ্দিন আহমেদ দ্বিতীয়বার মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির প্রথম যুগ্ম-মহাসচিব মো. তৌফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহমুদুল হক তাহের। প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোসলেম। -প্রেস বিজ্ঞপ্তি
